Homeবিনোদনপরীমনির জন্মদিনে প্রকাশ পাবে তার নতুন সিনেমার গান

পরীমনির জন্মদিনে প্রকাশ পাবে তার নতুন সিনেমার গান

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি। আগামী ২৪ অক্টোবর তার জন্মদিন। প্রতিবারের মতো এবারেও জমকালো আয়োজনে জন্মদিন পালনের প্রস্তুতি নিচ্ছেন সম্প্রতি মা হওয়া এই নায়িকা।

সেদিন অনেক চমকের ভিড়ে থাকবে তার নতুন সিনেমার একটি গানের প্রকাশনাও। আবু রায়হান জুয়েল পরিচালিত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার ‘তুই কি আমায় ভালোবাসিস’ গানটি প্রকাশ হবে সেদিন।

এই তথ্য নিশ্চিত করেছেন পরিচালক।

বর্তমানে তিনি ভারতে রয়েছেন। তার সিনেমার কালার কারেকশনের কাজ করছেন। সেখান থেকে তিনি গান প্রকাশের কথা জানিয়ে বলেন, আমাদের নায়িকা পরীমনির জন্মদিনে আসছে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবির প্রথম গান। আশা করছি এই গান সবার মনে রোমান্টিক অনুভূতি তৈরি করবে। ভালো লাগবে সবার।’

‘তুই কি আমায় ভালোবাসিস’ গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল। শরিফ আলদ্বীনের লেখা গানে সুর করেছেন নাজির মাহামুদ ও সংগীত পরিচালনা করেছেন মুশফিক লিটু।

পরিচালক জানান, এই গান ছাড়া আরও ৪টি গান আছে এই সিনেমায়। আগামী বছর ছবির মুক্তির আগে সব গান প্রকাশ হবে।

ড. জাফর ইকবালের লেখা গল্প থেকে অনুপ্রাণিত হয়ে সরকারি অনুদানে ছবিটি নির্মাণ করছেন আবু রায়হান জুয়েল।

শিশুতোষ এই চলচ্চিত্রে পরীমনির সঙ্গে অভিনয় করেছেন সিয়াম আহমেদসহ অনেক শিশুশিল্পী।

RELATED ARTICLES

Most Popular