বুধবার লেখকঃ কাজী এহসানুল হক জিহাদ

বুধবার
লেখকঃ কাজী এহসানুল হক জিহাদ

সেদিন ছিলো বুধবার
সে বছর তিনেক আগে
তোমার সাথে কথা ছিলো
কোন অজনা গন্তব্যে পালাবার…।

সেদিন ছিলো বুধবার
কত অভিমানে তুমি
আমাকে অভিযোগ করেছিলে
দোষ ছিলোনা, তবুও
তোমার খুশিতে দোষীর অভিনয়…।

হা হা হা হা
মনে পরে কী সে কথা
অবশ্য পরার কথা না, সে কথা তো এখন অতীত
সেদিন তোমার অঢেল খুশি ছিলো
শুধুমাত্র আমার উপস্থিতির কারনে
সে কথা কতবার তুমি নিজ মুখে বলেছিলে…।

সেদিন বুধবার ছিলো
আকাশটা কিছুটা মেঘলা
ষ্টেশন চত্বরটায় সেদিন
খোলা হাওয়া বইছিলো
দেহে বাতাসের মৃদূ আলিঙ্গন…।

তোমার আসার সময় অনেকটা পার হয়েছিলো
তবুও নির্দ্বিধায় বীনা অভিযোগে
তোমার সাথে গল্প জুড়েছিলাম.
তুমি চাইতে শুধু আমাদের সে
সম্পর্কটায় যেন বাঁধা না আসে কোনদিন…।

সেদিনের পর থেকে
প্রায় ১৫৬ টি বুধবার চলে গেছে
কিন্তুু ওইযে আমাদের সে
বুধবার আর আসেনি…।

এখনো কোন বুধবার বিকেলে
আকাশ মেঘলা হয়
শুধু তোমাকেই ভাবি
জানি আমি তুমি এখন ভীষন ব্যাস্ত
তোমার নতুন সুখে, সুখি হও
আফসোস নেই আর…।

তবে মনে রেখো
কালও বুধবার….।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর