সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাভুয়াপুরভুঞাপুরে এসএসসির খাতা বাইরে, ৩ শিক্ষককে অব্যাহতি

ভুঞাপুরে এসএসসির খাতা বাইরে, ৩ শিক্ষককে অব্যাহতি

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের ভূঞাপুরে এসএসসি পরীক্ষায় হলের বাইরে খাতা আনার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ বহিরাগত এক নারীকে আটক করেছে। বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) উপজেলার নিকরাইল পলশিয়া রানী দীনমনি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় এ ঘটনা ঘটে। খাতা বাইরে নেয়ার ঘটনায় দায়িত্বপ্রাপ্ত তিন শিক্ষককে অব্যাহতি দেয়া হয়েছে।

বহিষ্কৃত শিক্ষকরা হলেন, উপজেলার নিকলা দড়িপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল জলিল, মমতাজ ফকির উচ্চ বিদ্যালয়ের রুহুল আমীন ও উত্তম কুমার মদক।

এ ছাড়া পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে নিকলা উচ্চ বিদ্যালয়ের এক পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার নিকরাইল পলশিয়া রানী দীনমনি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা শুরু হওয়ার পরই হলে দায়িত্বরত শিক্ষক আব্দুল জলিল অনুমতি ছাড়া কয়েকটি বাড়তি খাতা নেয়। এরপর তার সহযোগিতায় খাতা বাইরে আনা হয়। পরে বাইরে আনা খাতাসহ বহিরাগত এক নারীকে আটক করা হয়েছে।

ঘটনা তদন্তের জন্য উপজেলা মাধ্যমিক কর্মকর্তা শাহিনুর ইসলামকে দায়িত্ব দেয়া হয়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ জানান, পরীক্ষার খাতা বাইরে নেয়ার ঘটনায় দায়িত্বপ্রাপ্ত তিন শিক্ষককে অব্যাহতি দেয়া হয়েছে। এছাড়া খাতাসহ বহিরাগত আটককৃত নারী পুলিশ হেফাজতে রয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular