নিউজ টাঙ্গাইল ডেস্ক: : টাঙ্গাইলের মধুপুরে পুকুরে ডুবে আফরোজা (১৪) নামে একটি কিশোরীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আফরোজা উপজেলার গোলাবাড়ী ইউনিয়নের গৌরিপুর গ্রামের মোবারক হোসেনের মেয়ে।
স্থানীয়রা জানায়, আফরোজা মৃগী রোগী ছিলো। সকালে সবার অগচরে সে পানিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
