বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
Homeটাঙ্গাইল জেলামধুপুরমধুপুরে পুলিশের সহায়তায় বাল্যবিয়ে থেকে রক্ষা পেল মীম

মধুপুরে পুলিশের সহায়তায় বাল্যবিয়ে থেকে রক্ষা পেল মীম

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুরে পুলিশের সহায়তায় মীম (১১) নামের এক মাদ্রাসার শিক্ষার্থী বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে মধুপুর পৌর শহরের বোয়ালী গ্রামে মফিজ উদ্দিনের বাসায় অভিযান চালিয়ে পুলিশ তার মেয়ের বিয়ে বন্ধ করে দেয়। মীম স্থানীয় মাদ্রাসার নূরানি শাখার শিক্ষার্থী। মীমের বিয়ে হচ্ছিল পাশের উপজেলার কুড়িপাইকা গ্রামের মাদ্রাসা শিক্ষার্থী আল আমিনের সাথে। মধুপুর থানার উপ-পরিদর্শক (এএসআই) সোহেলের নেতৃত্বে অভিযানে বিয়ের সকল আয়োজন পন্ড হয়ে যায়।

মধুপুর থানা পুলিশের এএসআই সোহেল জানায়, উপজেলা প্রশাসনের কাছে বাল্যবিয়ের খবরটি আসার সঙ্গে-সঙ্গে পুলিশকে অভিযানের নির্দেশ দেওয়া হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে বরযাত্রী দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে কনের বাবা-মাকে উপযুক্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার প্রতিশ্রুতিতে পুলিশ ঘটনাস্থল ত্যাগ করে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular