মধুপুর সংবাদদাতা: টাঙ্গাইলের মধুপুরে ‘বিশ্ব সাদাছড়ি’ দিবস পালিত হয়েছে। এ দিবস উপলক্ষে প্রতিবন্ধীদের মাঝে তাদের চলাচলে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মধুপুরের প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমএ করিম, মধুপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তারিক কামাল, মধুপুর সমাজ কল্যাণ ও প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুসলিমা আকতার মাসুদা প্রমুখ।
