Homeটাঙ্গাইল জেলামধুপুরমধুপুর বন থেকে যুবকের মরদেহ উদ্ধার

মধুপুর বন থেকে যুবকের মরদেহ উদ্ধার

নিউাজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের মধুপুর বন থেকে এমদাদুল হক (১৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছেন মধুপুর থানা পুলিশ।

সোমবার (০২ রা নভেম্বর) দুপুরে মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের নেদুরবাজারের পূর্ব পাশে কোনাপাড়া গ্রামের জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত যুবক কোনাপাড়া গ্রামের মো. সুরুজ মিয়ার ছেলে।

এলাকাবাসী জানান, এমদাদুল খুবই ভালো একজন মানুষ ছিলেন। সে কারো সাথে কখনো খারাপ-বাজে আচরণ করেনি। তবুও তাকে কে বা কারা হত্যা করলো তা বোধগম্য নয়। হত্যাকারীদেরকে আইনের আওতায় এনে দ্রুত কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।

এ ব্যাপারে মধুপুর থানার ওসি তারিক কামাল বলেন, স্থানীয়রা মরদেহ দেখে পুলিশকে খবর দেওয়ার পর মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।

RELATED ARTICLES

Most Popular