শিশু শিক্ষার্থী নির্যাতনকারীর শাস্তির দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন ও সড়ক অবরোধ

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে শিশু শিক্ষার্থী নির্যাতনকারীর শাস্তির দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে তীরছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা। মঙ্গলবার (১৩ নভেম্বর) উপজেলার টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়কের তীরছা এলাকায় এই মানববন্ধন ও সড়ক অবরোধ করা হয়। পরে থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নির্যাতনকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে আশ্বাস দিলে সড়ক অবরোধ তুলে নেয় শিক্ষার্থী ও অভিভাবকরা ।

জানা যায়, উপজেলার তীরছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির চয়ন (৬) ও বাধন (৬) দুই সহপাঠীর ঝগড়াকে কেন্দ্র করে বাধনের বাবা বৃহস্পতিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় চয়ন নামের ওই শিক্ষার্থীর বাড়িতে গিয়ে তাকে চড় থাপ্পর মারে।এতে সে গুরুতর আহত হয়ে পরে। এসময় তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সে উপজেলার তীরছা গ্রামের প্রবাসী গোপাল সরকারের ছেলে। এ ব্যাপারে নাগরপুর থানায় লিখিত অভিযোগ করা হলেও আইনানুগ ব্যবস্থা গ্রহন না করায় অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ মঙ্গলবার মানববন্ধন ও সড়ক অবরোধ করে নির্যাতনকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এ ব্যাপারে নাগরপুর থানার ওসি আলম চাঁদ বলেন, অভিযোগের তদন্ত কর্মকর্তা প্রশিক্ষণে যাওয়ায় তদন্ত কাজ বিলম্ব হয়েছে। মানববন্ধন ও সড়ক অবরোধের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করি। দ্রুত শিশু নির্যাতনকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি ।

উল্লেখ্য, চয়ন ও তার সহপাঠী ভালকুটিয়া গ্রামের বাবু মিয়ার ছেলে বাধন উপজেলার তীরছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণিতে পড়ে। স্কুলে দুই সহপাঠীর মধ্যে গত বৃহস্পতিবার (৮ নভেম্বর) ঝগড়ার সৃষ্টি হয়। পরে সন্ধ্যায় বাধনের বাবা বাবু চয়নের বাড়িতে গিয়ে শিশু চয়নের কান ধরে এলোপাথারি চড় থাপ্পর মারে ও ভবিষ্যতে আর কখনো ঝগড়া করতে আসলে মেরে বস্তায় ভরবো ও বাড়ী ঘর জ্বালিয়ে দিব বলে হুমকি দেয়। ঘটনার পরে শিশু চয়নের শারিরীক অবস্থা খারাপ হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর