বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরের বহেড়াতৈল বিলে রাফাহ ফাউন্ডেশনের উদ্যোগে মাছের পোনা অবমুক্ত

সখীপুরের বহেড়াতৈল বিলে রাফাহ ফাউন্ডেশনের উদ্যোগে মাছের পোনা অবমুক্ত

সখীপুরের বহেড়াতৈল বিলে রাফাহ ফাউন্ডেশনের উদ্যোগে মাছের পোনা অবমুক্ত

 জীববৈচিত্র্য সংরক্ষণ, দেশীয় মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যনির্ভর মানুষের জীবিকা সুরক্ষায় টাঙ্গাইলের সখীপুর উপজেলার বহেড়াতৈল বিলে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

রাফাহ ফাউন্ডেশনের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি-২০২৬ এর আওতায় সখীপুরের বহেড়াতৈল বিল ও প্রবাহমান বংশাই নদীর বিভিন্ন উপযুক্ত স্থানে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। একই কর্মসূচির আওতায় কালিহাতী উপজেলার তেজপুর এলাকাতেও পোনা অবমুক্ত করা হয়েছে।

কর্মসূচির মূল লক্ষ্য ছিল স্থানীয় জলাশয় ও নদ-নদীতে দেশীয় মাছের প্রাকৃতিক প্রজনন বৃদ্ধি, মৎস্যসম্পদ সংরক্ষণ এবং জলজ পরিবেশের ভারসাম্য রক্ষা। স্থানীয় প্রশাসন ও মৎস্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করে স্থানীয় পর্যায়ের ব্যক্তিদের সমন্বয়ে কর্মসূচিটি বাস্তবায়ন করা হয়।

রাফাহ ফাউন্ডেশন জানায়, মানুষের কল্যাণের পাশাপাশি পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণেও তারা গুরুত্ব দিয়ে কাজ করছে। এরই ধারাবাহিকতায় মাছের পোনা অবমুক্তকরণসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে রাফাহ ফাউন্ডেশন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular