সখীপুরে ইউরেকা শিক্ষা পরিবারের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে ইউরেকা শিক্ষা পরিবারের ৬ দিনব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হয়েছে।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা গান, নৃত্য, একক অভিনয় কবিতা আবৃতিসহ বিভিন্ন খেলাধুলায় অংশ নেয়। গত ৫ ফেব্রুয়ারি নলুয়া বাজার শাখার অনুষ্ঠানের মধ্যদিয়ে শুরু হয়ে ১৩ ফেব্রুয়ারি বুধবার নলুয়া সেন্ট্রাল শাখার অনুষ্ঠানের মধ্যদিয়ে সমাপনি ঘোষণা করা হয়।

সমাপনি অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিশিষ্ট্য সাংবাদিক নিউজ টাঙ্গাইলের সম্পাদক এম সাইফুল ইসলাম শাফলু , ইউরেকা শিক্ষা পরিবারের পরিচালক খান মুহাম্মদ মনির, দক্ষিণ সখীপুর কিন্ডার গার্ডেনের আহবায়ক  বজলুর রহমান ভুইয়া, নব সৃষ্টি শিক্ষা একাডেমিক স্কুলের প্রধান শিক্ষক রিফাত শারমিন রিতাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর