নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের উদ্যোগে রাস্তার পাশে গাছে গাছে সতর্কীকরণ ব্যানার লাগানো হয়েছে। রবিবার সংগঠনটির সখীপুর উপজেলা শাখার উদ্যোগে অত্যন্ত দূর্ঘটনা প্রবণ কচুয়া পুকুরপাড় এলাকায় গাছে গাছে এ সতর্কীকরণ ব্যানার লাগানো হয়।
সংগঠনটির সখীপুর উপজেলা শাখার যুগ্ম সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, বর্তমানে সড়ক দুর্ঘটনা খবরের কাগজের প্রধান শিরোনাম প্রায় দেখা যায় । আমাদের দেশের রাস্তাঘাট সংস্কারে সুষ্ঠু পরিকল্পনার অভাব ও অকল্পনীয় দূর্নীতির কারণেই মূলত এই ভয়াবহ সড়ক দুর্ঘটনাগুলো সংগঠিত হচ্ছে। এই ভয়ংকর সড়ক দুর্ঘটনার কবলে পড়ে প্রতিনিয়ত অসংখ্য মানুষ প্রাণ হারাচ্ছে। যা গণতান্ত্রিক একটি রাষ্ট্রের জন্য খুবই লজ্জা এবং দুঃখের বিষয়। পাশাপাশি আমাদের অসতর্কতার কারণেও অনেক সময় রাস্তাঘাটে দূর্ঘটনার ঘটছে।
সংগঠনটির উপজেলা শাখার সভাপতি হাবিব তালুকদার বলেন, সখীপুর – সাগরদিঘী সড়কের কচুয়া পুকুরপাড় এলাকাটিতে প্রতি সপ্তাহেই ছোট-বড় একাধিক দূর্ঘটনা ঘটছে। রাস্তাটি আঁকাবাঁকা, সাধারণ মানুষের অসতর্কতা এবং চালকদের ওভারস্পীডে গাড়ি চালানোর কারণে এখানে প্রতিনিয়ত দূর্ঘটনা ঘটছে। আমরা আশা করি, ব্যানারটি চালকদের নজরে আসলে এই এলাকার দূর্ঘটনা কবে আসবে।
এসময় উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ সজিব আহমদ, পৌর শাখার সভাপতি মোঃ আব্দুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।