এম সাইফুল ইসলাম শাফলু : টাঙ্গাইলের সখীপুর উপজেলা অবকাঠামোগত উন্নয়নে ১১টি গুরুত্বপূর্ণ ব্রিজ ও ৫টি সড়কের নির্মাণকাজ উদ্বোধন করা হয়েছে। সোমবার দিনব্যাপি এসব উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের।
তিনি সকাল ১০টায় দাড়িয়াপুর ইউনিয়নের আবাদি খালের ওপর ব্রীজ, সকাল ১১ টায় যাদবপুর ইউনিয়নের ইয়ার ফোর্স বাজার টু পাহাড় কাঞ্চনপুর রাস্তা, ১১:৩০ মিনিটে বেড়বাড়ী নবারুন হ্যাচারী টু অদিতি হ্যাচারী রাস্তায় ব্রীজ, দুপুর ১২ টায় হাতীবান্ধা ইউনিয়নের কাশেম বাজার টু জসিম বাজার রাস্তা, দুপুর ১ টায় গজারিয়া ইউনিয়নের কালিয়ান পাড়া তিরুজার চালার বাইদে ব্রীজ, ১:৩০ মিনিট পাথারপুর টু গজারিয়া রাস্তা, বিকেল ২:৩০ মিনিট কালিয়া ইউনিয়নের ঘোনারচালা পাকা রাস্তা থেকে মুক্তিযোদ্ধা হরমুজ আলী বাড়ীর রাস্তায় ব্রীজ, ৩:৩০ মিনিটে কতুবপুর রুহুল আমীনের বাড়ীর রাস্তা নির্মাণের কাজ উদ্বোধন করেন।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক দুইবারের উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শওকত শিকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুর রহমান, ওসি আমির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এরশাদুল আলম, যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম আতিকুর রহমান আতোয়ার, দাড়িয়াপুর ইউপি চেয়ারম্যান আনসার আলী আসিফ, গজারিয়া ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান, কালিয়া ইউপি চেয়ারম্যান এসএম কামরুল হাসান, হাতীবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন, কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরিকুল ইসলাম বিদ্যুত, বিআরডিবি’র চেয়ারম্যান কেবিএম রুহুল আমিনসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
