বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬
Homeঅপরাধসখীপুরে এক স্বামী পরিত্যাক্তা নারীর আত্মহত্যা

সখীপুরে এক স্বামী পরিত্যাক্তা নারীর আত্মহত্যা

এম সাইফুল ইসলাম শাফলুঃ টাঙ্গাইলের সখীপুরে গলায় ফাঁস লাগিয়ে দুবাই ফেরত মহসিনা খাতুন মীম (৩০) নামের এক স্বামী পরিত্যাক্তা নারী আত্মহত্যা করেছেন। ৩০ জুলাই বুধবার সকাল সাড়ে ৭ টার দিকে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মন্দিরপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত মীম ও ওয়ার্ডের মাহবুবর রহমানের মেয়ে। স্বামীর সাথে ডিভোর্স হওয়ার পর হতে সে বাবার বাড়ীতেই থাকতো।

জানা যায়, সকাল সাড়ে ৭ টার দিকে নিহত মীমের থাকার ঘরে দরজা বন্ধ থাকায় ভাগ্নে বাড়ির লোকজনকে ডাকাডাকি করে। পরিবারের লোকজন ঘরের দরজা ভেঙে ঘরের মীমক সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেচানো ঝুলন্ত অবস্থা দেখতে পায়।

সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মোঃ সাইদুল ইসলাম বলেন। খবর পেয়ে লাশের সুরতহাল প্রতিবেদন শেষে লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular