সখীপুরে গণধোলাইয়ের শিকার সেই তিন পু‌লিশ সদস্য দুই‌দি‌নের রিমান্ডে

এম সাইফুল ইসলাম শাফলু,:  সখীপুরে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে জনতার হা‌তে গণ‌ধোলাইয়ের শিকার সেই তিন পু‌লিশ সদস্য ও এক সোর্স‌কে দুই‌দি‌নের রিমান্ডে দি‌য়ে‌ছেন আদালত। শুক্রবার সখীপুর থানা পু‌লিশ পাঁচ‌দি‌নের রিমান্ড চে‌য়ে বাঁশ‌ তৈল পু‌লি‌শ ফাঁড়ির এএসআই রিয়াজুল, কনস্টেবল গোপাল সাহা, কনস্টেবল রাসেল‌ ও সোর্স হাসানকে আদাল‌তে পাঠায়।

টাঙ্গাইল চিফ জু‌ডি‌শিয়াল মে‌জি‌স্ট্রেট আদাল‌তের বিচারক সি‌নিয়র জু‌ডি‌শিয়াল মে‌জি‌স্ট্রেট শামসুল আলম তা‌দের দুই‌দি‌নের রিমান্ড মঞ্জুর ক‌রেন।

শুক্রবার বি‌কে‌লে সখীপুর থানার ও‌সি (তদন্ত) এএইচএম লুৎফুল ক‌বির এ তথ্য নি‌শ্চিত ক‌রেন

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর