রবিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে গৃহবধূর লাশ উদ্ধার

সখীপুরে গৃহবধূর লাশ উদ্ধার

 

এম সাইফুল ইসলাম শাফলু:
টাঙ্গাইলের সখীপুরে তিন সন্তানের জননী বাছাত্তন নেছা (৫২) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার কাকড়াজান ইউনিয়নের হেংগারচালা এলাকার চাপড়াবিলে পানিতে ভাসমান অবস্থায় ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। বাছাতন নেছা ওই এলাকার নুরু সুতারের স্ত্রী। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়ে। প্রাথমিক জিঙ্গাসাবাদের জন্য বাছাত্তনের বড় ছেলে বারেরকে (৩৫) আটক করা হয়েছে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, রোববার বিকেলে বাছাত্তন নেছা তার স্বামী নূরু সুতারের সঙ্গে পারিবারিক বিষয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে অভিমান করে বাছাত্তন নেছা বাড়ি থেকে বেরিয়ে যায়। বাড়ি ফিরে না আসায় আছাত্তনের স্বামী ও সন্তানেরা রাতে আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের বাড়িতে খোঁজাখুজি করে। সোমবার সকালে স্থানীয় জেলেরা চাপড়া বিলে মাছ মাছ ধরতে গেলে ওই গৃহবধূর ভাসমান লাশ দেখতে পান।
বাছাত্তন নেছার বড় ভাই লাল মামুদ বলেন, পারিবারিক জীবনে আমার বোন সুখী ছিলোনা । প্রায়ই আমার বোন জামাই তার ওপর নির্যাতন করত।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকছুদুল আলম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular