নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরের ইউেরকা শিক্ষা পরিবারের জেএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে নলুয়া সেন্ট্রাল শাখায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ডি.এম জয়নাল আবেদীন মাস্টারের সভাপতিত্বে অালহাজ সাইফুল ইসলাম, বিশিষ্ট্য সাংবাদিক ও নব নির্বাচিত ইউসিসিএ লিঃ ভাইস চেয়ারম্যান এম সাইফুল ইসলাম শাফলু, নলুয়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ডি.এম শাহীনুর অালম শাহীন, পরিচালক খান মোহাম্মদ মনিরসহ বিভিন্ন শাখার শিক্ষক শিক্ষার্থী অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
