সখীপুরে নব নিয়োগপ্রাপ্ত আট চিকিৎসককে সংবর্ধণা

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের সখীপুরে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের পক্ষ হতে ৩৯ তম বিসিএস (হেলথ ক্যাডার ) নব নিয়োগপ্রাপ্ত ৮জন চিকিৎসককে সংবর্ধণা দেওয়া হয়েছে। রবিবার সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স সভাকক্ষে এ সংবর্ধণা দেওয়া হয়।

সংবর্ধীয় চিকিৎসকরা হচ্ছেন- বড়চওনা ইউনিয়ন উপস্থ্যাস্থ্য কেন্দ্রে যোগদানকারী ডা. আরভী আরা খান কারিজ, যাদবপুর ইউনিয়ন উপস্থ্যাস্থ্য কেন্দ্রে যোগদানকারী ডা. মঞ্জুরুল, ডা. শারমিন সেলিম জ্যোতি, সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারী ডেন্টাল সার্জন পদে ডা. রিফাত সুলতানা, এমও/ সহকারী সার্জন (আইএমও পদের বিপরীতে) ডা. আফসানা রহমান, এমও/ সহকারী সার্জন (এ্যানেসথেটিস্ট পদের বিপরীতে) ডা. মো. মোশফিকুর রহমান, বহেড়াতৈল ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে যোগদানকারী ডা. রেজওয়ানা হায়দার এবং সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারী সার্জন ডা. আবীর শাকরান মাহমুদ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বেলায়েত হোসেনের সভাপতিত্বে সংবর্ধণা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুর রহমান, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, সাবেক সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা নূরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মুনসুর আহমেদ, আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহীনুর আলম, সাংবাদিক অধ্যাপক ইকবাল গফুর, উপজেলা স্বাস্থ্যসেবা গ্রহীতা ফোরামের সাধারণ সম্পাদক এম সাইফুল ইসলাম শাফলুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর