সখীপুরে পূজা কমিটির সঙ্গে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের সখীপুরে আসন্ন শারদীয় দুর্গোৎসবে নিচ্ছিদ্র নিরাপত্তা বিষয়ে পূজা কমিটির সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে সখীপুর থানা ক্যাম্পাসে এ মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। সখীপুর থানার ওসি (তদন্ত) এএইচ এম লুৎফুল কবিরের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অমর চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক অখিল প্রিয় সরকার,  থানার সেকেন্ড অফিসার এসআই ওমর ফারুক , আনসার কর্মকর্তা মরিয়ম বেগম, বিআরডিবির ভাইস চেয়ারম্যান এম সাইফুল ইসলাম শাফলু, প্রশান্ত কুমার সরকার প্রমুখ বক্তব্য দেন।

বক্তারা আসন্ন শারদীয় দুর্গোৎসবের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করনের বিষয়ে নানা মতামত ব্যক্ত করেন।  এ সময় ওসি (তদন্ত) এএইচ এম লুৎফুল কবির নিরাপত্তা নিশ্চয়তা প্রদানের আশ্বাস দিয়ে পূজা উদযাপন কমিটির সহযোগিতা কামনা করেন।

এতে উপজেলার ৪১টি পূজা উদযাপন কমিটির সভাপতি, সম্পাদক এবং প্রতিটি ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর