সখীপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন

এম সাইফুল ইসলাম শাফলু:  টাঙ্গাইলের সখীপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। পৌরশহরের ৫ নস্বর ওয়ার্ডের কাঁচা বাজার এলাকায় কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় এমপি অনুপম শাহজাহান জয়। এ উপলক্ষে সোমবার সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় অন্যদের মধ্যে সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত শিকদার, পৌরমেয়র আবু হানিফ আজাদ, ইউএনও মৌসুমী সরকার রাখী, উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ কুদ্দুছ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমাল্ডার এম ও গণিসহ বিভিন্ন এলাকার মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। স্থানীয় এলজিইডির বাস্তবায়নে অত্যাধুনিক সুবিধা সংবলিত চারতলা ভবনটি ১ কোটি ৯৮ লাখ ১১ হাজার ১১১ টাকা ব্যয়ে নির্মাণ করা হবে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর