রবিবার, জুন ২১, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে মোটরসাইকেল চাপায় বানর আহত; প্রতিবাদে চালকের গতিরোধ

সখীপুরে মোটরসাইকেল চাপায় বানর আহত; প্রতিবাদে চালকের গতিরোধ

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল চাপায় মাঝ বয়সি এক বানর আহত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার নলুয়া-টাঙ্গাইল সড়কের পাহাড়কাঞ্চনপুর বিমান বাহিনী ঘাঁটির প্রধান ফটক সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত বানরের আত্মচিৎকারে জঙ্গলে থাকা একদল বানর এসে ওই মোটরসাইকেল চালকের গতিরোধ করে হামলার চেষ্টা চালায়।

খবর পেয়ে নলুয়া ইউরেকা শিক্ষা পরিবারের পরিচালক খান মোহাম্মদ মনির, অটো সিএনজির টিকিট মাস্টার নাজিম খান, সিএনজি ড্রাইভার নাসির উদ্দিন, জুয়েল রানাসহ আশপাশের লোকজন ঘটনাস্থলে পোঁছলে আহত বানরকে রেখে অন্য বানরগুলো জঙ্গলে চলে যায়। এ সময় আহত বানরটিকে ওই অটো ভ্যান করে স্থানীয় বিট কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসা হয়।

ঘটনাটি নিউজ টাঙ্গাইলের সম্পাদক এম সাইফুল ইসলাম শাফলু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুর রহমানকে জানালে তিনি তাৎক্ষনিক প্রাণি সম্পদ কর্মকর্তাকে আহত বানরের চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পরে প্রাণি সম্পদ কর্মকর্তার তত্ত্ববধানে ওই বানরটি চিকিৎসাধীন রয়েছে।

ইউরেকা শিক্ষা পরিবারের পরিচালক খান মোহাম্মদ মনির বলেন- বানর আহত হওয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সেটিকে বাঁচানোর মানবিক চেষ্টা চালিয়েছি।

উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আবদুল জলিল বলেন- খবর পেয়ে আহত বানরটিকে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। সুস্থ্য হলে সেটিকে পূণরায় জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুর রহমান বলেন- খবর পাওয়া মাত্রই আহত বানরটিকে চিকিৎসার জন্য প্রাণি সম্পদ কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular