রবিবার, মে ৩, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুর প্রেসক্লাবের আয়োজনে অনুর্ধ্ব ১৩ ফুটবল টুর্নামেন্ট

সখীপুর প্রেসক্লাবের আয়োজনে অনুর্ধ্ব ১৩ ফুটবল টুর্নামেন্ট

নিজস্ব প্রতিনিধি: সখীপুর প্রেসক্লাবের ও উপজেলা স্পোর্টস একাডেমির সহযোগিতায় আজ মঙ্গলবার শুরু হচ্ছে অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্ট।

প্রেসক্লাবের ক্রিড়া সম্পাদক ইসমাইল হোসেন খেলার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা জায়, সখীপুর পিএম পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে প্রথমবারের মত অনুষ্ঠেয় এ টুর্নামেন্টে মোট ৮ দল অংশ নেবে। আজ মঙ্গলবার বিকেলে উদ্বোধনী খেলায় উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

উদ্বোধন করবেন সখীপুর থানার ওসি আমীর হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শহিদুল ইসলাম, আবাসিক মহিলা কলেজের বাংলা বিভাগের প্রধান মুহাম্মদ আব্দুল আলীম উপস্থিত থাকবেন। টুর্নামেন্টটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হকের সমন্ময়কে সভাপতিত্ব করবেন প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular