সখীপু‌রে কেন্দ্রীয় ছাত্রলী‌গের নতুন ভারপ্রাপ্ত ক‌মি‌টি‌কে অভিনন্দন জা‌নি‌য়ে আনন্দ মি‌ছিল

নিজস্ব প্রতিনিধি : সখীপু‌রে কেন্দ্রীয় ছাত্রলী‌গের নতুন ভারপ্রাপ্ত সভাপ‌তি আল না‌হিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য‌কে অভিনন্দন জা‌নি‌য়ে আনন্দ মি‌ছিল-‌মি‌ষ্টি বিতরণ করা হ‌য়ে‌ছে।

র‌বিবার দুপু‌রে পৌরশহ‌রের বি‌ভিন্ন সড়‌কে এ আনন্দ মি‌ছিল বের করা হয়। এতে নেতৃত্ব দেন সখীপুর উপ‌জেলা ছাত্রলী‌গের সা‌বেক সভাপ‌তি খান র‌ফিক, সা‌বেক সাধারণ সম্পাদক জা‌মিল মাহমুদ, পৌর ছাত্রলী‌গের সভাপ‌তি তানভীর সে‌লিম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাগর, সরকা‌রি মু‌জিব ক‌লেজ ছাত্রলী‌গের আহবায়ক খন্দকার র‌কিবুল হাসান বিজয়, যুগ্ম আহবায়ক শা‌কিল সরকার ও সাইফুল ইসলাম। আনন্দ মি‌ছি‌লে উপ‌জেলা, পৌর, ইউনিয়ন ও ওয়া‌র্ডের বি‌ভিন্ন পর্যা‌য়ের নেতা-ক‌র্মি সমর্থকরা অংশ নেন।

প‌রে উপ‌জেলা দলীয় কার্যাল‌য়ে সং‌ক্ষিপ্ত আলোচনা সভা শে‌ষে মি‌ষ্টি বিতরণ করা হয়।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর