নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে মাদরাসার শিশু শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র, শিক্ষা উপকরণ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার সকালে স্থানীয় সংবাদকর্মী এসএম জাকির হোসেন উপজেলার কীর্ত্তণখোলা এলাকার মাদরাসার শিশু শিক্ষার্থীদের হাতে এসব উপকরণ ও নগদ অর্থ তুলে দেন।
জানা যায়, সোমবার কুয়াশাচ্ছন্ন শিশির ভেজা ভোরে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ নিয়ে সাংবাদিক জাকির ওই এলাকার ৩৩ জনকে শীত বস্ত্র, ৮৪ জন শিক্ষার্থী মাঝে খাতা ও কলম, ৯ জন এতিমকে নগদ অর্থ প্রদান করেন। এসময় বীর মু্ক্তিযোদ্ধা মো. শামছুল হক, মু্ক্তিযোদ্ধা আক্কেল আলী মাষ্টার, উলুমুল কুরআন নূরানী ও হাফিজিয়া মাদরাসার শিক্ষক মাওলানা মশিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে অনলাইন নিউজ পোর্টাল প্রথম কণ্ঠ’র সম্পাদক ও দৈনিক গণকণ্ঠ’র প্রতিনিধি এসএম জাকির হোসেন বলেন, তীব্র শীতের ভোরে শীতবস্ত্র পেয়ে শিশু শিক্ষার্থীরা ব্যাপক খুশি হয়েছে। সামনের দিনগুলোতেও আমার সামর্থ অনুযায়ী তাঁদের সহযোগিতা করে যাবো।
