বুধবার, এপ্রিল ২২, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাবাসাইলঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মেম্বার পদপ্রার্থী মামুন পলান

ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মেম্বার পদপ্রার্থী মামুন পলান

একমাস সিয়াম সাধনার পর আবারো সেই মহা আনন্দের দিন পবিত্র ঈদ-উল-ফিতর। ঈদের আনন্দকে ও খুশির মাত্রা অনেকটাই কমিয়ে দিয়েছে মহামারি এই করোনাভাইরাস। করোনা সারা বিশ্বের মানুষের আনন্দনে ম্লান করে রেখেছে। চারদিকে শুধু লাশের মিছিল, বাড়ছে আক্রান্ত। এই মুহুর্তে পবিত্র ঈদ-উল-ফিতর এসেছে।

করোনা নিপাত যাক, মানবতা বেঁচে থাক। ঈদ বয়ে আনুক অনাবিল শান্তি আর চলে যাক মহামারি। এই কামনায় সবাইকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন বাসাইল থানার কাউলজানী ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মামুন পলান।

এক বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কাউলজানী ইউনিয়নের ২নং ওয়ার্ডসহ দেশ ও বিদেশের জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন। সেই সাথে সবাইকে জানাই ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও ঈদ মোবারক।

তিনি আরো বলেন, ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ। চলছে মাহে রমজানের সিয়াম সাধনার মাস। সামনে ঈদ। কিন্তু সারা বিশ্বের ন্যায় আমাদের বাংলাদেশেও করোনার ভয়াল থাবায় মৃত ও আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। দেশের এই ভয়াবহ অবস্থায় সকলে স্বাস্থ্যবিধি মেনে চলুন।এই উপলক্ষে উদ্ভাসিত হউক আপনার আমার সবার জীবন,পবিত্র ঈদ-উল-ফিতর বয়ে আনুক আপনার আমার সবার জীবনে অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধি। ঈদ গরীব দুঃখী ভেদাভেদ ভুলে গিয়ে মানবতার বন্ধনে আবদ্ধ করে সব মানুষকে। সমাজে শান্তি, সম্প্রীতি ও ভালোবাসা ফুটিয়ে তুলতে এই উৎসব।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular