ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধিঃ সারাদেশে চলছে ওয়ালটন ফ্রিজের ‘উইন্টার ফেস্টিভ্যাল’। এ উপলক্ষ্যে ডিজিটাল ক্যাম্পেইনের আওতায় ওয়ালটন ফ্রিজের ক্রেতাদের জন্য রয়েছে দারুণ সব সুবিধা। যার মধ্যে রয়েছে ২০০ শতাংশ ক্যাশ ভাউচারের সুযোগসহ নিশ্চিত ক্যাশব্যাক। ওয়ালটন ফ্রিজ কিনে ২০০ শতাংশ ক্যাশ ভাউচার পাওয়া অসংখ্য ক্রেতার একজন ঘাটাইলে মোঃ মজিবর শিকদার।
সম্পতি তার হাতে ক্যাশ ভাউচার তুলে দিয়েছেন ওয়ালটন টাঙ্গাইল জুনের এরিয়া ম্যানেজার মোঃ জামিল হোসেন। ওয়ালটন ফ্রিজের ক্যাশ ভাউচার পেয়ে মহাখুশি মজিবর শিকদার।
এসময় উপস্থিত ছিলেন ওয়ালটন ক্রেডিট মনিটর মোঃ সাইফুল ইসলাম খান, মোঃ জাহাঙ্গীর হোসেন (ম্যানেজার ওয়ালটন সার্ভিস পয়েন্ট, মধুপুর), মোঃ রেজাউল করীম (ওয়ালটন সার্ভিস প্লাজা, মধুপুর), ইলিয়াস কা ন (ওয়ালটন সার্ভিস প্লাজা, সাগরদিঘী), নাহিদ হাসান (ওয়ালটন সার্ভিস প্লাজা, কালিহাতী) এবং ঘাটাইল ওয়ালটন প্লাজার ম্যানেজার আমিনুল ইসলাম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য,অনলাইনে গ্রাহকদের দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিতে ডিজিটাল ডাটাবেইজ তৈরি করছে ওয়ালটন। এর মাধ্যমে ক্রেতার নাম, ফোন নম্বর এবং ক্রয়কৃত পণ্যের মডেল নম্বরসহ বিস্তারিত তথ্য ওয়ালটনের সার্ভারে সংরক্ষণ করা হচ্ছে। ফলে ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেলেও গ্রাহক দেশের যেকোনো ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে সহজেই কাঙ্খিত সেবা নিতে পারছেন। এ কার্যক্রমে ক্রেতাদের উদ্বুদ্ধ করতে ডিজিটাল ক্যাম্পেইনে ফ্রিজের ক্রেতাদের ২০০ শতাংশ ক্যাশ ভাউচারের সুযোগসহ নিশ্চিত ক্যাশব্যাক দেয়া হচ্ছে।
