বুধবার, জুলাই ১, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাবাসাইলবাসাইল প্রেসক্লাবের কমিটি; সভাপতি পলাশ ও সম্পাদক মাহমুদুল হাসান

বাসাইল প্রেসক্লাবের কমিটি; সভাপতি পলাশ ও সম্পাদক মাহমুদুল হাসান

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইল প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের কমিটিকে পূণরায় দায়িত্ব দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ২০১৯ সালের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকলকে আগামী ২০২০ সালের জন্য মনোনিত করা হয়েছে।

নির্বাচিতরা হচ্ছেন, সভাপতি পদে দৈনিক ইত্তেফাকের বাসাইল প্রতিনিধি আশিকুর রহমান পলাশ, সাধারণ সম্পাদক পদে দৈনিক নয়াদিগন্তের বাসাইল প্রতিনিধি মাহমুদুল হাসান, সহ-সভাপতি খাইরুল ইসলাম তালহা (বাংলাদেশ সময়), যুগ্ম-সস্পাদক এনায়েত করিম বিজয় (দৈনিক আমাদের সময়), কোষাধ্যক্ষ মাসুদ রানা (এশিয়ান টেলিভিশন), ক্রীড়া সম্পাদক রুবেল মিয়া (সংবাদ প্রতিদিন), সাহিত্য ও সংস্কৃতিক সম্পাদক শাহানাজ খানম রেখা, প্রচার ও দপ্তর সম্পাদক আব্দুল লতিফ (দৈনিক সংবাদ)। এছাড়াও কার্য-নির্বাহী সদস্যরা হলেন আবুল কাশেম মিয়া (দৈনিক এশিয়ান এইজ), এম শহিদুল ইসলাম (বিজয় টিভি), রাশেদা সুলতানা (দৈনিক দেশকথা) ও এমকে ভুইয়া সোহেল ( দৈনিক মানবজমিন)।

বাসাইল প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও চ্যানেল আইয়ের টাঙ্গাইল প্রতিনিধি মুসলিম উদ্দিন আহমেদ প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। তার সাথে নিবার্চন পরিচালনা করেন টাঙ্গাইল প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক ও এটিএন বাংলার জেলা প্রতিনিধি নাছির উদ্দিন এবং দৈনিক কালেরকণ্ঠের জেলা প্রতিনিধি আরণ্য ইমতিয়াজ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular