করোনা পরিস্থিতিতে টাঙ্গাইলে সামাজিক দূরত্ব না মানায় লাঠিপেটা

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে করোনা সংক্রমণ প্রতিরোধে হাট-বাজারে সামাজিক দুরত্ব বজায় রাখতে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টি ও পৌরসভা মারমুখি পদক্ষেপ নিয়েছে। মঙ্গলবার সকালে শহরের নিরালা মোড়ে সামাজিক দুরত্ব না মানায় লাঠিপেটা করা হয় পথচারীদের।

এছাড়াও শহরের পার্ক বাজার, পাচআনি বাজার ও ছয়আনি বাজারে লাঠি অভিযান পরিচালনা করেন তারা। পরে পুরাতন বাসস্ট্যান্ড এরিয়াতে সতেচনতামুলক প্রচার প্রচারনা চালানো হয়।

এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি খান আহমেদ শুভ, পৌরসভার প্যালেন মেয়র সাইফুজ্জামান সোহেল, কাউন্সিলর আমিনুর রহমান আমিন প্রমুখ।

এদিকে রাস্তায় বের হওয়ার জনগনদের কারণ জানতে তৎপর ভুমিকা পালন করছে জেলা প্রশাসন।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর