কালিহাতি প্রতিনিধি: শোকাবহ আগস্ট মাস উপলক্ষে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে জনতা ব্যাংক কালিহাতী রামপুর শাখা । জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদের আত্মার শান্তি কামনায় বৃহস্পতিবার টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার পাইকড়া বাজার সংলগ্ন প্রায় ১২৫ জন প্রতিবন্ধী এবং অসহায় মানুষের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয় ।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে রামপুর শাখার ব্যবস্থাপক মো: আনিসুজ্জামানের সভাপত্বিতে প্রধান অতিথি হিসাবে ছিলেন জনতা ব্যাংকের ময়মনসিংহ বিভাগের মহাব্যবস্থাপক মো. কামরুজ্জামান খান। এছাড়াও টাঙ্গাইল এরিয়া অফিসের উপ-মহাব্যবস্থাপক ফারজানা খালেকসহ জনতা ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।