খালেদা জিয়াকে সাথে নিয়েই নির্বাচন করতে চাই –আব্দুল্লাহ আল নোমান

নিজস্ব প্রতিনিধি:বিএনপির সহ-সভাপতি আব্দুল্লাহ আল নোমান বলেছেন, মাওলানা আব্দুল হামিদ খানভাসানীর কবরের পাশে থেকে শপথ নিলাম দেশে গণতন্ত্র পুণ:প্রতিষ্ঠা করবো।আসন্ন জাতীয় সংসদ নির্বাচন থেকে আমাদের সড়িয়ে রাখতে আওয়ামীলীগ নানারকমপরিকল্পনা করছে। কিন্তু আমরা নির্বাচন থেকে সড়তে রাজি নয়। আমরা খালেদাজিয়াকে সাথে নিয়েই নির্বাচন করতে চাই।

শনিবার ( ১৭ নভেম্বর) মাওলানাভাসানীর ৪২তম মৃতবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষ ভাসানীর মাজারেশ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সামনে তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন জনগণের সমস্যা সমাধানেরনির্বাচন। তৃণমুল মানুষের সংগ্রামের ফসল হচ্ছে ঐক্যফ্রন্ট। সকলেরসংগ্রামে গণতন্ত্র পুণ:প্রতিষ্ঠা হবেই। দেশে এখনও সমতা আসেনি। সেই সমতাআনতে সরকার ও নির্বাচন কমিশনের কাছে আহবান জানান বিএনপির এই নেতা।

আওয়ামীলীগ বলছে নির্বাচন বানচাল করতে বিএনপি নাশকতা করছে, সাংবাদিকদেরএমন প্রশ্নের জবাবে নোমান বলেন, আওয়ামী লীগতো নতুন করে একথা বলছে না।যখনই কোন সংকট তারা নিজেরা তৈরি করে তখন তারা সেই সংকটকে জাতীয়তাবাদীদলের ওপর চাপিয়ে দেয়। নয়াপল্টনে যে সমস্যা সৃস্টি হয়েছে তা সবাই জানে।সবাই দেখেছে। এরপরও বলতে হচ্ছে গাড়ি আমরা পোড়াইনি। তারপরও আমাদের ওপর দোষচাপিয়ে দেয়া হচ্ছে।

তারা চায়, জনগণকে ভয়ভীতি দেখিয়ে এমন একটি পরিস্থিতিহোক জনগন যাতে ভোটকেন্দ্রে না যায়। নির্বাচন অবাদ ও সুষ্ঠ হওয়ার লক্ষণএখনও দেখছেননা তিনি। নির্বাচনকে সুষ্ঠ ও অবাদ করতে সরকার এবং নির্বাচনকমিশনকে আমরা এখনও বলে আসছি বলেও জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেনকেন্দ্রীয় বিএনপির সহ-সভাপতি শামসুজ্জামান দুদু ও সহ-প্রচার সম্পাদকশামিমুর রহমান শামীম, জেলা বিএনপির সভাপতি কৃষিবিদ সামছুল আলম তোফা,সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল প্রমুখ

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর