সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলের ৮টি আসনে নৌকার মাঝি হলেন যারা

টাঙ্গাইলের ৮টি আসনে নৌকার মাঝি হলেন যারা

নিউজ টাঙ্গাইল ডেস্ক: আগামী জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করে তাদের হাতে মনোনয়নের চিঠি বিতরণ শুরু করেছে আওয়ামী লীগ। প্রাথমিকভাবে ২৩০টি আসনের প্রার্থীর নাম জানা গেছে। বাকিগুলোর কিছু আসন শরিকদের জন্য রাখা হয়েছে, কিছু আসনে মনোনয়ন এখনও চূড়ান্ত হয়নি।

রবিবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এই চিঠি বিতরণ শুরু হয়। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চিঠি বিতরণ কার্যক্রম শুরু করেন। আগামীকাল সোমবার আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা প্রকাশ হবে।

এর মধ্যে টাঙ্গাইলের আটটি আসনের টিকেট পেয়েছেন পুরাতন এমপি ও নতুন কিছু মুখ তারা হলেন-

আবদুর রাজ্জাক (টাঙ্গাইল-১), তানভীর হাসান ছোট মনির (টাঙ্গাইল-২), আতাউর রহমান খান (টাঙ্গাইল-৩), হাসান ইমাম খান (টাঙ্গাইল-৪), ছানোয়ার হোসেন (টাঙ্গাইল-৫), আহসানুল ইসলাম টিটৃু (টাঙ্গাইল-৬), একাব্বর হোসেন (টাঙ্গাইল-৭), মো. জোয়াহেরুল ইসলামা (টাঙ্গাইল-৮)।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular