টাঙ্গাইল প্রতিনিধি:
যমুনা, ধলেশ্বরী ও ঝিনাইসহ টাঙ্গাইল জেলার অভ্যন্তরীন সকল নদীর পানি আবারো বৃদ্ধি পাচ্ছে।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় যমুনা নদীর পানি পোড়াবাড়ী পয়েন্টে ১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৩১ সেন্টিমিটার, ঝিনাই নদীর পানি জোকারচর পয়েন্টে ১৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১৪ সেন্টিমিটার, ধলেশ্বরী নদীর পানি এলাসিন পয়েন্টে ১৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৬৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি বৃদ্ধি অব্যাহত থাকলে অল্প কিছু সময়ের মধ্যে যমুনা ও ঝিনাই নদীর পানি বিপদসীমা অতিক্রম করবে। এরফলে আবারো বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। পানি বৃদ্ধির পাশাপাশী বিভিন্নস্থানে নদী ভাঙ্গনও অব্যাহত আছে।
ট
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।