টাঙ্গাইলে ছাত্রী উত্ত্যক্ত সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের দেলদুয়ারে ছাত্রী উত্ত্যক্ত, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে মানববন্ধন কর্মসুচি পালন করেছে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, ব্যবসায়ী ও সুশীল সমাজ।
সোমবার উপজেলার লাউহাটি বাজারে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

মানববন্ধন কর্মসুচিতে লাউহাটি বাজার এলাকায় প্রতিষ্ঠিত ৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, অভিভাবক, বাজারের ব্যবসায়ী ও সুশীল সমাজ স্বতস্ফুর্ত অংশ নেয়।

লাউহাটি ইউনিয়নের বাজার এলাকায় ছাত্রীদের উত্ত্যক্ত করা, ইয়াবার ব্যাপক বিস্তৃতি ও সন্ত্রাসী হামলার ঘটনায় উদ্বিগ্ন এলাকাবাসী। লাউহাটি আরফান মেমোরিয়াল ডিগ্রি কলেজ, এম আজহার উচ্চ বিদ্যালয় ও আলীম মাদ্রাসার ছাত্রীরা স্ব-স্ব প্রতিষ্ঠানে যাতায়াতে বখাটেদের দ্বারা বিভিন্ন ভাবে লাঞ্চিতের শিকার হন বলে মানববন্ধনে অভিযোগ করেন বক্তারা। সেই সাথে গত রোববার মহড়া দিয়ে আল-আমিন নামের ব্যবসায়ীর উপর হামলা চালিয়ে মারাত্মক জখম করে বখাটে সন্ত্রাসীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন-লাউহাটি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাকিরুল ইসলাম জাকির, সাধারন সম্পাদক রাশেদুল ইসলাম খান পনির, ক্রীড়া ব্যক্তিত্ব আব্দুল বাসেদ খান, লাউহাটি বাজার বণিক সমিতির সভাপতি মো. হাসমত আলী খান, সাধারন সম্পাদক মো. মনছুর রহমান, আরফান মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. ফরিদ খান. এম আজহার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন, থানা আওয়ামীলীগের সদস্য হাবিবুর রহমান খান রাজু, ওয়ার্কার্স পার্টির নেতা মাসুকুল হক মুরাদ, আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম খান বাদল প্রমুখ।

এসময় বক্তারা রেজাউল করিম বুলু ও তার বখাটে সহযোগীদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর