নিউজ টাঙ্গাইল ডেস্ক: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মালবাহী একটি ট্রাক উল্টে যাওয়ার ঘটনায় এক পথচারী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সন্ধায় টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের মাদারজানী মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনায় নিহত পথচারী ফজল হক (৫৫) সদর উপজেলার মাদারজানী গ্রামের হায়দর আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার (৩ সেপ্টম্বর) সন্ধ্যায় টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের মাদারজানী মহাসড়কে উত্তর বঙ্গগামী মালবাহী একটি ট্রাক উল্টে গিয়ে সাইড রাস্তার পথচারী ফজল হকের উপরে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে গোড়াই হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা সীকার করে বলেন, চালক পালিয়ে যায়,ঘাতক গাড়িটিকে আটক করি। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
