নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের সদর উপজেলার করটিয়া ইউনিয়নের নামদার কুমুল্লী গ্রামে ট্রেন থেকে পড়ে যায় অজ্ঞাত যুবক। জানাযায় ঢাকা থেকে ছেড়ে আসা পাবনার উদ্দ্যেশে উত্তর বঙ্গগামী ট্রেন থেকে রবিবার (১১নভেম্বর) রাত ৯.০০ ঘটিকার সময় নামদার কুমুল্লী নামক স্থানে পড়ে যায় এক যুবক।
স্থানীয় এক শিশু প্রাইভেট পড়ে আসার সময় উক্ত ব্যক্তিকে দেখে চিৎকার করে উঠে। শিশুটির চিৎকারে আসেপাশের লোকজন ঘটনা স্থলে আগিয়া আসিয়া অজ্ঞাত ব্যক্তিকে দেখতে পেয়ে তাকে স্থানীয় সজল ও আয়নালের মাধ্যমে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। সোমবার (১২ নভেম্বর) বেলা ১১.৪৫ মিনিটে অজ্ঞাত য্বুকের মৃত্যু হয়। প্রত্যক্ষ দর্শী নামদার কুমুল্লীর ঠান্ডু মিয়ার ছেলে নজরুল ইসলাম জানান অজ্ঞাত ব্যক্তিটি নাম ঠিকানা বলতে পারেনি। শুধু এই টুকু বলেছে তাহার বাড়ী পাবনা।
এই বিষয়ে টাঙ্গাইল মডেল থানায় এস.আই. আবুল বাশার মোল্লা জানান মৃত ব্যক্তির নাম ঠিকানা জানা যায় নি। ঘটনাস্থল পরিদর্শন করে মৃত ব্যক্তির ডান পায়ের একটি সু-জুতা পাওয়া গেছে।
