সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাভুয়াপুরটাঙ্গাইলে ড্রেনে মিললো তরুণীর মরদেহ

টাঙ্গাইলে ড্রেনে মিললো তরুণীর মরদেহ

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের ভূঞাপুরে ড্রেন থেকে ভাসানী (১৮) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ অক্টোবর) সকালে ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের নিকলা দড়িপাড়া গ্রামের একটি ড্রেনে (নালা) তার মরদেহ পাওয়া যায়। ভাসানী উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের শালদাইর গ্রামের আব্দুল কুদ্দুসের মেয়ে।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওর্সি) আব্দুস ছালাম মিঞা জানান, ভাসানী পার্শ্ববর্তী নিকলা দড়িপাড়া গ্রামে তার নানা রুস্তমের বাড়িতে থাকতেন। বুধবার সকালে তিনি বাবার বাড়ি যান। সন্ধ্যায় নানা বাড়িতে আসার কথা বলে বের হয়ে নিখোঁজ হন তিনি। অনেক খোঁজাখুঁজির পর বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের ড্রেনে তার মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। কেউ তাকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ ড্রেনে ফেলে গেছেন বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরো জানান, পরিবারের লোকজনের দাবি, ভাসানী প্রতিবন্ধী ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular