নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরের মসজিদ মার্কেটের তিনটি দোকানের তালা ভেঙ্গে লাখ টাকা চুরি করে নিয়ে গেছে চোর চক্র।
শনিবার রাতে মসজিদ মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত “সুজন সু স্টোর”, দি মির্জাপুর ফ্যাশন, ও কালীবাড়ি রোড সংলগ্ন আর বি স্টোর চুরি হয়েছে। তবে সিসি ক্যামেরা ও রাতে পাহাড়াদার থাকা স্বত্বেও এই চুরি হয়েছে জানিয়েছেন কর্তৃপক্ষ।
ভুক্তভোগী মসজিদ মার্কেটের দোকান ব্যবসায়ী সুজন সু-স্টোরের স্বত্বাধিকারী সুজন খান জানান, রাতে দোকান বন্ধ করে জরুরী কাজে ঢাকা চলে যায়। সকালে তার ভাই দোকান খুলতে গিয়ে দেখে তালা ভাঙ্গা। পরে ভিতরে ঢুকে দেখে ক্যাশে থাকা প্রায় ৫৫হাজার টাকা উধাও। একই মার্কেটের দি মির্জাপুর ফ্যাশনের স্বত্বাধিকারী জাহাঙ্গীর আলম বলেন, আমার দোকানের প্রায় ৩৫হাজার টাকা চুরি করেছে চোর চক্র। এদের আটকের দাবি জানাচ্ছি। কালীবাড়ি রোড সংলগ্ন আর বি স্টোরের স্বত্বাধিকারী জয়দেব বাকালীর ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। প্রায় ১২ হাজার টাকা ক্যাশ থেকে নিয়েছে।
মির্জাপুর বাজার বণিক সমিতির সভাপতি গোলাম ফারুক সিদ্দিকীর সাথে হলে তিনি বলেন, নিরাপত্তা প্রহরী থাকা স্বত্বেও কিভাবে চুরির ঘটনা ঘটে, এর আগেও বেশ কয়েকটি দোকানে চুরি হয়েছে।
মির্জাপুর থানা অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। ভুক্তভোগী কেউই অভিযোগ করেনি, তবে সাংবাদিক মহলের মাধ্যমে জানতে পেরে তিনি বিষয়টি ক্ষতিয়ে দেখার আশ্বাস দেন।
টাঙ্গাইলে দোকানের তালা ভেঙ্গে লাখ টাকা চুরি
RELATED ARTICLES
