শনিবার, মে ২৩, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে পছন্দের প্রার্থী নৌকা প্রতীক না পাওয়ায় এলাকাবাসীর বিক্ষোভ

টাঙ্গাইলে পছন্দের প্রার্থী নৌকা প্রতীক না পাওয়ায় এলাকাবাসীর বিক্ষোভ

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইল সদর উপজেলার ৭নং দাইন্যা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফজাল হোসেন দলীয় নৌকা প্রতীক না পাওয়ার প্রতিবাদে ও মনোনয়ন দেয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।

বুধবার (২৪ নভেম্বর) দুপুরে ৭নং দাইন্যা ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের আয়োজনে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ করে তারা।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- ৭নং দাইন্যা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ, ইউপি সদস্য মোতালেব হোসেন, পলাশ মন্ডল প্রমুখ।

এ সময় বক্তারা সোলায়মান হোসান মনোনয়ন বাতিল করে আফজাল হোসেনকে দলীয় মনোনয়ন দেয়ার দাবি জানান।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular