বাসাইল ও সখীপুরে শনিবার বিদ্যুৎ থাকবে না

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ টাঙ্গাইল গ্রীড উপকেন্দ্র হতে আগত টাঙ্গাইল-বাসাইল-সখীপুর (১৩২/৩৩) কেভি পিজিসিবি গ্রীড উপকেন্দ্রের জরুরি রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজের জন্য আগামীকাল শনিবার (১৭ জুলাই) সমগ্র বাসাইল উপজেলা ও সখীপুর উপজেলায় সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নির্ধারিত সময়ের পূর্বে কাজ শেষ হলে পূর্বেই বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে জানানো হয়।

ডেপুটি জেনারেল ম্যানেজার কাজী শওকাতুল আলম স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানানো হয়।বিষয়টি সকলকে অবহিত করার জন্য বিভিন্ন এলাকায় মাইকিং করে জানিয়ে দেওয়া হয়েছে।

সম্মানিত গ্রাহকগণের বিদ্যুৎ সুবিধা সাময়িকভাবে বন্ধ থাকবে বিধায় কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর