টাঙ্গাইলে পুলিশি বাধায় বিএনপি’র ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী পণ্ড

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে পুলিশি বাধার কারণে বিএনপি’র ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী ও দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি’র দাবিতে মিছিল করতে পারেনি জেলা বিএনপি।

রবিবার সকালে জেলা বিএনপি’র সভাপতি কৃষিবিদ সামছুল আলম তোফা ও সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবালের নেতৃতে শহরের ব্যাপারী পাড়া থেকে মিছিল বের হয়ে শান্তিকুঞ্জ মোড়ে আসলে পুলিশ বাধা দিয়ে মিছিলটি থামিয়ে দেয়। পরে পুলিশি বাধায় বিএনপির মিছিল থেমে শান্তিকুঞ্জ মোড়েই সংক্ষিপ্ত সমাবেশ করে নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, মাহমুদুল হক সানু, জিয়াউল হক শাহীন, যুগ্ম সম্পাদক আবুল কাসেম, আনিছুর রহমান আনিছ, জেলা যুবদলের আহবায়ক আশরাফ পাহেলী, প্রচার সম্পাদক এ কে এম মনিরুল হক মনির, জেলা মহিলা দলের সভানেত্রী নিলুফার ইয়াসমিন, সাধারন সম্পাদক এডভোকেট মমতাজ করিমসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর