টাঙ্গাইলে বস্তি না বসানোর দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের বাউসা মৌজায় বস্তি না বসানোর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। রবিবার দুপুরে বাউসা (বাসার চর) এলাকায় এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন দাইন্যা ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল সরকার, যুবলীগ নেতা আরিফুল ইসলাম বাবু, ব্যবসায়ী কাবেল উদ্দিন, হাবেল উদ্দিন, সাইদুল ইসলাম, মজনু মিয়া, ছালমা বেগম ও রিনা বেগম প্রমুখ।

বক্তারা বলেন, বাউসা মৌজার জায়গা আমরা দীর্ঘদিন যাবত ভোগ দখল করে আসছি। আমাদের নামে রেকর্ডসহ প্রয়োজনীয় কাগজপত্রও রয়েছে। এই জায়গা বস্তিবাসীদের আশ্রয় দিলে আমাদের এলাকায় মাদক, সন্ত্রাস ও অনৈতিক কার্যকলাপ বেশি হবে। তাই টাঙ্গাইল পৌরসভার বস্তিবাসীদের পৌর এলাকায় কোন এক জায়গায় দেওয়ার দাবি জানাচ্ছি।

বস্তিবাসীরা সকলেই পৌরসভার ভোটার। তারা দাইন্যা ইউনিয়নের মৌজায় আসলে আমাদের এলাকার মানুষের নানা সমস্যা হবে। তাই অনতিবিলম্বে বাউসা মৌজায় বস্তি না বসার দাবি জানায় বক্তারা।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর