শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাকালিহাতীটাঙ্গাইলে বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

টাঙ্গাইলে বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন; আহত হয়েছেন একজন।

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সরাতৈল এলাকায় রোববার বিকালে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়ছে।

টাঙ্গাইল জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক ইফতেখার নাসির রুকন জানান, বিকাল ৪টার দিকে দুই যুবক ও এক তরুণী মোটরসাইকেলে বঙ্গবন্ধু সেতুর দিকে যাচ্ছিলেন।

“দুর্ঘটনায় এক যুবক ও এক তরুণী নিহত হয়েছেন।”

ইফতেখার নাসির আরও জানান, আহত অপর যুবককে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular