শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাকালিহাতীবঙ্গবন্ধু সেতু মহাসড়ক: প্রাইভেটকারের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

বঙ্গবন্ধু সেতু মহাসড়ক: প্রাইভেটকারের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ফরমান শেখ, নিজস্ব প্রতিবেদক: ঢাকা-টাঙ্গাইল-বন্ধবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতীতে প্রাইভেটকারের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপরজন গুরুত্বর আহত হয়েছেন।

নিহতরা হলেন- উপজেলার ভাবলা এলাকার শরীফ সরকার ও কচুটি এলাকার মোছা: সাবিনা। আহত ব্যক্তি হলেন- একই উপজেলার ভাবলা এলাকার আশরাফ আলী।

রবিবার (১০ জানুয়ারি) দুপুর ৩ টার দিকে  উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের সরাতৈল নামক এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আয়ূবুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি আয়ূবুর রহমান জানান, ওই তিন মোটরসাইকেল আরোহী বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে ঢাকা যাচ্ছিল। পথিমধ্যে মহাসড়কের সরাতৈল এলাকায় পৌঁছলে পেছন থেকে আসা একটি প্রাইভেটকারের ধাক্কায় তিনজনই সড়কের পাশে লুটিয়ে পড়েন। এতে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়। আহত হয় অপরজন আশরাফ।

তিনি আরও জানান, আহত ব্যক্তিকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং নিহত দুইজনের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular