নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে ভ্যান উল্টে লালচান (২৭) নামে এক চালকের মৃত্যু হয়েছে। তিনি গোপালপুর উপজেলার দৌলতপুর গ্রামের জুরান আলীর ছেলে।
শনিবার দুপুরে উপজেলার ঝনঝনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
ভূঞাপুর থানার ওসি রাশেদুল ইসলাম জানান, নিহত লালচান তেলের ড্রাম নিয়ে ভূঞাপুর থেকে গোপালপুর যাওয়ার সময় ঝনঝনিয়া এলাকায় ভ্যান উল্টে তেলের ড্রামটি তার মাথার উপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সড়কটিতে খানাখন্দ থাকার কারণে ভ্যান গাড়িটি উল্টে গেছে বলে ধারণা করা হচ্ছে। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
