Homeটাঙ্গাইল জেলামির্জাপুরটাঙ্গাইলে সরকারি পাঠ্য বই চুরি করে বিক্রি

টাঙ্গাইলে সরকারি পাঠ্য বই চুরি করে বিক্রি

নিজস্ব প্রতিনিধি: শিক্ষাই জাতির মেরুদন্ড। যে বই দিয়ে শুরু হয় শিক্ষা জীবন সেই বিনামূল্যের সরকারি বই সরকারকে ফেরত না দিয়ে কেজি দরে বিক্রি করা হচ্ছে।

ঘটনাটি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। শনিবার (১৬ ফেব্রুয়ারি) সরজমিন ঘুরে বিদ্যালয়ের ভিতরেই এর প্রমাণও মিলেছে হাতেনাতেই। বইগুলো বস্তাবন্দি করার চিত্রটি সাংবাদিকরা স্বচোখে দেখলেও চুরি করে বই বিক্রির কথা অস্বীকার করেছেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক কাজী গোলাম সারোয়ার।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক বই ক্রেতাদের একজন জানান, ৮ টাকা কেজিতে ওই বইগুলো ক্রয় করেছেন তারা। সে অনুযায়ী প্রধান শিক্ষক তাদের কাছ থেকে নিয়েছেন ২,৭৫০ টাকা। তবে বিনামূল্যে সরকারি বই বিক্রির করার কোনো এখতিয়ার না থাকা স্বত্তেও প্রধান শিক্ষক সেই বইগুলো বিক্রি করেন। বইয়ের পরিমাণ বেশি হলে শিক্ষা অফিসে জমা দেয়ার কথা থাকলেও তার বিপরীত করেন এই শিক্ষক। এই বইগুলোর মধ্যে বর্তমান শিক্ষা বর্ষের নতুন বইও রয়েছে বলে জানা গেছে।

বই ক্রেতা আরও জানান, উপজেলার অধিকাংশ স্কুলেই এভাবে বই বিক্রি হয়ে থাকে। ৭ থেকে ৮ টাকা দরে এই বইগুলো কিনে থাকেন তারা। তবে এগুলো বিক্রয় করা যে অবৈধ তা জানেন না তারা। পুরাতন বই ক্রেতা স্বল্পশিক্ষিত ওই ব্যক্তিরা।

এ ব্যাপারে শিক্ষা অফিসার আলমগীর হোসেন জানান, বিষয়টি তার জানা নেই। তবে বিষয়টি তিনি খোঁজ নিয়ে দেখবেন বলে জানান।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আবদুল মালেক জানান, সরকারি নতুন কিংবা পুরাতন বই কোনোটাই বিক্রি করে দেয়ার সুযোগ নেই। যদি কেউ এ কাজ করে থাকে তবে তা তদন্ত করে দেখা হবে এবং দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

RELATED ARTICLES

Most Popular