টাঙ্গাইলে মওলানা ভাসানীর মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন ড. কামাল ও কাদের সিদ্দিকী

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেন ও কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।   ভাসানীর ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে এসে তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

শনিবার সকাল পৌনে দশটার দিকে টাঙ্গাইলের সন্তোষে ভাসানী মাজারে পুষ্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের মুখোমুখি হন এই দুই নেতা। তবে তারা কেউই নির্বাচন নিয়ে কোনো মন্তব্য করেননি।

এসময় ড. কামাল হোসেন বলেন, ‘মওলানা ভাসানী ছিলেন মজলুম জননেতা। তিনি জনগণের অধিকার আদায়ে সংগ্রাম করে গেছেন। তার আত্মার মাগফেরাত ও শ্রদ্ধা জানাতে আজ এখানে এসেছি। মাওলানা ভাসানী আমাদের অনুপ্রেরণা হয়ে চিরদিন আমাদের মাঝে থাকবে।’

নির্বাচন নিয়ে সাংবাদিকরা জানতে চাইলে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, ‘আজ এ বিষয়ে মন্তব্য নয়।’

এদিকে ভাসানীর মৃত্যুদিবসে শনিবার ভোর থেকেই সন্তোষে জনতার ঢল নামে। তার অসংখ্য মুরিদান ও ভক্তদের কন্ঠে ‘যুগ যুগ জিও তুমি মওলানা ভাসানী’ স্লোগানে মুখরিত হয়ে উঠে টাঙ্গাইলের সন্তোষে মাজার প্রাঙ্গন।

সকাল সাড়ে ৭টার দিকে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলাউদ্দিন মওলানা ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ করার মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।

এরপর থেকেই মাজারে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে মরহুমের মাজারে পুষ্পস্তবক অর্পণ করে।

১৯৭৬ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় (তৎকালীন পিজি হাসপাতালে) চিকিৎসাধীন অবস্থায় তিনি  শেষ নি:শ্বাস ত্যাগ করেন মওলানা ভাসানী।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর