বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে মওলানা ভাসানীর মাজারে উত্তর কোরিয়ার রাষ্ট্রদূতের শ্রদ্ধা

টাঙ্গাইলে মওলানা ভাসানীর মাজারে উত্তর কোরিয়ার রাষ্ট্রদূতের শ্রদ্ধা

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকাস্থ উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত পাক সং ইয়োপ। শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে তিনি টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় তিনি মওলানা ভাসানীর বিদেহী আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করেন। পরে তিনি মওলানা ভাসানীর কুড়ে ঘর ও যাদুঘর পরিদর্শন করেন। এসময় ঢাকাস্থ উত্তর কোরিয়া দুতাবাসের উদ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরআগে রাষ্ট্রদূত ভাসানীর মাজার প্রাঙ্গনে পৌঁছালে তাকে স্বাগত জানান ভাসানী ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular