রবিবার, জুন ২৮, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে সরকারি জলাশয় ভরাট করে স্থাপনা নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

টাঙ্গাইলে সরকারি জলাশয় ভরাট করে স্থাপনা নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

নিউজ ডেস্ক: মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর স্মৃতি বিজড়িত সন্তোষের সরকারি জলাশয় ভরাট করে স্থাপনা নির্মাণ রোধকল্পে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

গতকাল দুপুরে টাঙ্গাইল শহরে সন্তোষ বাজারে মাওলানা ভাসানীর প্রতিষ্ঠিত পীর শাহজামান মার্কেট ব্যবসায়ী সমিতি ও বৃহত্তর সন্তোষের সচেতন নাগরিকবৃন্দের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক হোসেন মানিক, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ রৌফ, সমিতির যুগ্ম আহ্বায়ক মাসুম আহমেদ ও মশিউর রহমান প্রমুখ। পীর শাহজামান মার্কেট ব্যবসায়ী সমিতির আহ্বায়ক হাসরত খান ভাসানী এতে সভাপতিত্ব করেন। বক্তারা বলেন, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর প্রতিষ্ঠিত এই মার্কেট।

মাওলানা ভাসানী বলে গেছেন এখানে খেটে খাওয়া মেহনতী মানুষরা দোকান করে খাবে। এই মার্কেট কখনো ভেঙে দেয়া হবে না। কিন্তু ভাসানী বিশ্ববিদ্যালয়ের ভিসি ও টাঙ্গাইল পৌরসভার মেয়র তাদের মধ্যে ৩৫% ও ৬৫% অবৈধ চুক্তিপত্র করে জলাশয় ভরাট করে এখানে বহুতল মার্কেট নির্মাণের পাঁয়তারা করছেন। এখনো সময় আছে এই অবৈধ কাজ বন্ধ করুন। তা না হলে আমরা এর কঠিন জবাব দিতে প্রস্তুত আছি।

মানববন্ধন শেষে যে স্থানে মাটি ভরাট কার্যক্রম চলছিল সেখানে গাছের চারা লাগিয়ে দেয়া হয়েছে এবং ভেকুর ড্রাইভারকে ভেকু সরিয়ে নিতে বলা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular