বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইল সদরটাঙ্গাইলে স্কুলছাত্র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

টাঙ্গাইলে স্কুলছাত্র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলে মোহাইমিনুল ইসলাম হামিম (১৬) নামের এক ৯ম শ্রেণীর স্কুলছাত্র হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির এবং হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসুচি পালন করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে ঘণ্টাব্যাপী টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে।

এতে বক্তব্য রাখেন নিহতের পিতা সফিকুল ইসলাম, কাকা মতিউর রহমান মতি, সৃষ্টি একডেমি স্কুলের অধ্যক্ষ মীর নাজমুল হুদা, উপাধাক্ষ আনোয়ার হোসেনস ও সোহেল রানা মাসুদ, আসাদুজ্জামান শামীম।

এ সময় বক্তরা বলেন অভিলম্বে স্কুলছাত্র হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান। পরে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের বরাবর স্মারকলিপি প্রধান করে।

উল্লেখ্য, নিখোঁজ হওয়ার পরদিন গত ১৭ জুলাই মঙ্গলবার দুপুরে নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের ইরতা এলাকা থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। দৃর্বৃত্তরা তাকে গলা কেটে এবং কুপিয়ে হত্যা করে। নিহত মোহাইমিনুল ইসলাম হামিম (১৬) টাঙ্গাইল শহরের আদালত পাড়ার সফিকুল ইসলামের ছেলে। সে টাঙ্গাইল সৃষ্টি একাডেমি স্কুলের নবম শ্রেণীর ছাত্র ছিলো।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular