শনিবার, আগস্ট ৮, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইল সদরটাঙ্গাইলে স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ

টাঙ্গাইলে স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সারাদেশে নেতা কর্মিদের বিরুদ্ধে গ্রেফতার ও গুম খুনের প্রতিবাদে বিক্ষোভ কর্মসুচি পালন করেছে টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবকদলের নব গঠিত কমিটির নেতাকর্মিরা।

বৃহস্পতিবার দুপুরে বিভিন্ন এলাকা থেকে ক্ষুদ্র ক্ষদ্র মিছিল এসে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে সমবেত হয়। পরে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় প্রেসক্লাবের সামনে এসে পথসভার আয়োজন করে। টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি তরিকুল ইসলাম ঝলকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম, এ রৌফ’র সঞ্চালনায় পথ সভায় বক্তব্য রাখেন,টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম শফি, সহ-সভাপতি মোহাম্মদ ইউসুফ আলী, টাঙ্গাইল জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম বাবু, স্বেচ্ছাসেবকদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল হাবিব পিপলু, মোহাম্মদ কামরুল হাসান উজ্জ্বল ও সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন জুয়েল প্রমুখ।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, স্বেচ্ছাসেবকদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা, টাঙ্গাইল সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল হাসনাত শিল্পী, স্বেচ্ছাসেবকদলের নেতা মেহেদী হাসান মৃদুল, মামুন খানসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular