টাঙ্গাইলে সড়ক আইন সংস্কারের দাবীতে অঘোষিত কর্মবিরতি

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলে ভূঞাপুরে নতুন সড়ক পরিবহণ সংস্কারের দাবীতে অঘোষিত কর্মবিরতি পালণ করছে পরিবহণ শ্রমিকরা। আজ সকাল থেকে পূর্ব ঘোষণা ছাড়াই ভূঞাপুর থেকে দেশের বিভিন্ন গন্তব্যে চলাচলরত সকল প্রকার যানবাহন চালানো বন্ধ রাখে তারা। এর ফলে চরম ভোগান্তীতে পড়েছে যাত্রীরা।

জানা যায়, নতুন সড়ক আইন ১লা নভেম্বর থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও দুই সপ্তাহ ধরে আইন পালণে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে কর্তৃপক্ষ। এর ফলে দুই সপ্তাহ শিথিল ছিল নতুন আইনের কার্যকারিতা। আজ থেকে আইন কার্যকর হতে পারে, এমন শঙ্কায় অঘোষিত কর্মবিরতি পালণ করছেন তারা। কর্মবিরতি পালণরত শ্রমিকরা জানায় নতুন সড়ক আইনের অনেকগুলি বিষয় সংস্কার না করলে তারা পরিবহণ সেক্টরে কাজ করবেননা। বিশাল অংকের জরিমানা, শাস্তি আর অপমানজনক ঘাতক শব্দ মাথায় গাড়ী চালাবেননা। আপত্তিকর বিষয়গুলির সংস্কার দাবী করেন তারা।

ভোগান্তীতে পড়া যাত্রীরা বলেন, যাত্রীদের জিম্মি করে এভাবে অঘোষিতভাবে কর্মবিরতি পালণ করা উচিত নয়। আগে থেকে ঘোষণা দিলে তারা বিকল্প ব্যবস্থা করতে পারতেন। এবিষয়ে কর্তৃপক্ষের দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবী তাদের।

এবিষয়ে জেলা পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক চিত্ত রঞ্চন বলেন, শ্রমিকদের এ কর্মবিরতির সাথে ইউনিয়নের কোন সম্পর্ক নেই। আমাদের এ ধরণের কোন কর্মসূচি ঘোষণা করা হয়নি। আগামী ২১ তারিখের দিকে কেন্দ্রীয়ভাবে একটি বৈঠক হবার কথা। তার আগে কোন কর্মসূচি পালণ করা হবেনা।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর